মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে : তসলিমা
মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে : তসলিমা

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি মুসলিমদের প্রতি হিন্দুদের বিদ্বেষ বাড়াবে বলে মন্তব্য করেছেন সাহিত্যিক তসলিমা নাসরিন। সিনেমাটি দেখে সামাজিক মাধ্যমে নিজের মতামত জানাতে গিয়েই তসলিমা নাসরিন এ শঙ্কা প্রকাশ করেন।
‘দ্য কাশ্মীর ফাইল’ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে তসলিমা লেখেন, ‘বিবেক অগ্নিহোত্রী লোকটিকে আমি বিভিন্ন কারণে পছন্দ করি না। আমি তার কোনও সিনেমা দেখিনি। দেখার ইচ্ছেও কোনদিন হয়নি।
আমার ভাইপোকে অভিনব একটি সিনেপ্লেক্স দেখাতে নিয়েই ‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখা হয়েছে আমার। সিনেমাটির এক পর্যায়ে এসে আমার ভয় হলো, হলে যদি কোনও মুসলমান দর্শক থাকে, তাহলে হয়তো হলের ভেতরেই তাকে পিটিয়ে মেরে ফেলবে হিন্দুরা! এই ছবি হিন্দুদের উত্তেজিত করবে, ক্রোধান্বিত করবে, প্রচণ্ড মুসলিম-বিদ্বেষ তৈরি করবে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।