
সোস্যাল মিডিয়ায় খুব একটা দেখা যায় না ঐশ্বরিয়া রাই বচ্চনকে। তবে আনন্দের মুহূর্তগুলো ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করতে ভুল করেন না সাবেক এ বিশ্বসুন্দরী। ভক্তদের এবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।
ইনস্টাগ্রামে ইংরেজি নববর্ষকে স্বাগত জানানোর পোস্টে নিজের ও মেয়ে আরাধ্যার ছবি দিয়েছেন ঐশ্বরিয়া। ছবির ক্যাপশন লিখেছেন— সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর ভালোবাসা। শান্তিতে কাটুক নতুন বছর। সুস্থতা চাই সবার। ভগবান সবার মঙ্গল করুক।
ছবিতে দুই হাত জোড় করে হার্ট শেপ বানিয়ে পোজ দিলেন আরাধ্যা। সামাজিকমাধ্যমের সঙ্গে যে দারুণভাবে পরিচিত বচ্চনের নাতনি সেটি ছবিতে স্পষ্ট। অনেকে মনে করছেন, ঐশ্বরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি মেয়ে আরাধ্যা দখল করে নিচ্ছেন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে— ঐশ্বরিয়ার ছবি ছড়িয়ে পড়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। মা-মেয়েকেও পাল্টা শুভেচ্ছা জানাতে ভোলেননি ফ্যানরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।