মার্কিন পপ তারকা নিক জোনাস ও ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ২০১৮ সালে সাতপাকে বাঁধা পড়েন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছেন নানা চুক্তি দিয়ে নিককে বিয়ে করেছেন তিনি।

প্রিয়াঙ্কা জানান, বিয়ের আগে একটি চুক্তি করেছিলেন তাঁরা। আর সেটি হলো, মাসে অন্তত একবার তাঁদের একত্র হতে হবে, তা সে যত ব্যস্ততাই থাকুক। বিয়ের আগে নিকের সঙ্গে চুক্তি প্রসঙ্গে এলেকে প্রিয়াঙ্কা বলেন, প্রতি তিন সপ্তাহে আমাদের দেখা হয়।

পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, মাসে অন্তত কয়েক দিনের জন্য আমরা উড়ে যাই। বিয়ের জন্য এটাই ছিল আমাদের নিয়ম। নইলে আমরা কখনো পরস্পরকে দেখতে পেতাম না।