ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ওয়েব সিরিজ ‘আরণ্যক’ দিয়ে বহুদিন পর পর্দায় দেখা গেল অভিনেত্রী রাভিনা ট্যানডনকে। এর মাধ্যমে ওয়েব দুনিয়ায় অভিষেকও ঘটলো তার। যদিও ‘আরণ্যক’-এর সাফল্যের পর ‘পা মাটিতে রেখে’ই প্রকাশ করছেন উচ্ছ্বাস। বললেন, ‘‘আমি খুব বেশি প্রত্যাশা করি না। যদি আমার কাজ ভালো হয়, তো খুশি। না হলে বসে বসে ভাগ্যকে দোষ দেই না।
যেদিন থেকে আরণ্যক-এর কাহিনি শুনেছিলাম, সেদিন থেকেই এটাকে বিশেষ কিছু মনে হয়েছিল। আগে অনেক ওয়েব সিরিজকে ‘না’ বলেছিলাম। সেগুলোর অনেকগুলো কিন্তু পরে দারুণ সফল।
মাঝে মাঝে ভাবতাম, সিরিজগুলো না করে ভুল করলাম না তো?” অনেকগুলো জনপ্রিয় সিরিজকে না বলার পরেও রাভিনার আক্ষেপ নেই। কারণ জানতে চেয়েছিল বলিউড হাঙ্গামা।
রাভিনার উত্তর— ‘আমার কাছে অনুশোচনার সময় বা ধৈর্য নেই। আমি কখনই হটকেক তারকা ছিলাম না। প্রতি সপ্তাহে আমার চলচ্চিত্রের ভাগ্য নিয়ে মাতামাতি হতো না।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।