ভারতীয় টেলিভিশনের ‘গোপী বাহু’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য। সম্প্রতি ছোটবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন দেবলীনা।

জানিয়েছেন, ছোটবেলায় অংকের শিক্ষক খারাপভাবে স্পর্শ করেছিল তাকে। সেই সময় পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানাতেও চেয়েছিলেন তিনি, তবে বাবা-মা বাধা দেয়। ‘ফ্লিপকার্ট লেডিজ ভার্সেস জেন্টলম্যান সিজন ২’-এর মঞ্চে দেবলীনা জানান, ‘তিনি খুব ভালো টিচার ছিলেন। সবাই তার কাছে যেত টিউশন নিতে।

ক্লাসের সব ভালো ছাত্রছাত্রীরা, আমার দুজন প্রিয় বন্ধুও তার কাছেই টিউশন নিত। কিন্তু এক সপ্তাহ পর ওরা আসা বন্ধ করে দেয়।

এরপর আমি টিউশনে গিয়েছিলাম এবং তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি বাড়ি ফিরে মাকে সবটা জানাই। আমরা স্যারের বাড়ি গিয়ে তার বউয়ের কাছে অভিযোগ করি। আমি সত্যিই চেয়েছিলাম কড়া ব্যবস্থা নিতে।’