
উৎসবমুখর পরিবেশে বেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) শিল্পী সমিতির নির্বাচন। এখন চলছে ভোট গণনা। এবারের নির্বাচনের ফল জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত। নির্বাচন কমিশনার পীরজাদা হারুন গণমাধ্যমে এমনটিই জানিয়েছেন।
শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা শুরু হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব ফলাফল জানিয়ে দেওয়ার চেষ্টা করব।
আশা করছি, রাত একটার মধ্যে ফলাফল সবাইকে জানিয়ে দিতে পারব। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, এবার মোট ভোটার ছিলেন ৪২৮ জন। এর মধ্যে এ বছর ভোট দিয়েছেন ৩৬৫ জন। এবার দুটি প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটি কাঞ্চন-নিপুণ এবং অন্যটি মিশা-জায়েদ প্যানেল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।