সানি লিওন
সানি লিওন

বলিউড তারকা সানি লিওনের সদ্য মুক্তি পাওয়া মিউজিক ভিডিও ‘মধুবন মে রাধিকা নাচে’ নিয়ে চলছে তুমুল বিতর্ক। এর পরই গানের নাম ও কথা পাল্টে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
কিন্তু তার পরও এই নিয়ে বিতর্ক যেন থামছেই না। ভারতের মুম্বাইয়ের রাস্তায় ওই গানের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা সানির পোস্টারও পুড়িয়ে দেন বলে জানা গেছে। ভারতীয় গণমাধ্যম মিড-ডে এক প্রতিবেদনে জানায়, সানির মধুবন গানের কথা ও অশ্লীল নাচের দৃশ্যের অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করে ডানপন্থী অন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় বজরং দলের সদস্যরা।
শুধু গানের কথা বদলে দেওয়া নয়, গানটি পুরো নিষিদ্ধ করার দাবি তুলেছে এই দুই দল। বিক্ষোভকারীরা সানির বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।