
লকডাউন শেষে ফের শুটিংয়ে ফিরলেন ছোট পর্দার অভিনেত্রী সালহা খানম নাদিয়া। এরই মধ্যে দুটি ধারাবাহিক ও একটি সিঙ্গেল নাটকের শুটিং শেষ করেছেন বলে জানান। একক নাটকটি হলো নির্মাতা মুহতাসিম তাকির ‘রঙিন বাক্স’।
এদিকে অভিনেত্রীর হাতে আছে হাফ ডজন ধারাবাহিক নাটক। ‘প্রিয়জন’, ‘বউ দৌড়’, ‘টুইন ভিলেজ’, ‘দ্য ফ্যামিলি’ ও ‘বাজিমাত’ শিরোনামের ধারাবাহিকগুলো নিয়ে ব্যস্ত সময়ে থাকবেন নাদিয়া। তার ভাষ্য, এগুলোর বাইরে নতুন কোনো ধারাবাহিকের কাজ হাতে নিচ্ছি না। ধারাবাহিকের বাইরে একটা-দুটো সিঙ্গেল করতে গিয়ে নিজের জন্য সময় বের করতে পারি না। তাই আপাতত এগুলোতেই মনোযোগ দিচ্ছি।
টিভি নাটকের বাইরে তিনি একটি মুঠোফোনের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন বলেও জানান। খুব শিগগিরই এটি প্রচারে আসবে। এদিকে ছোট পর্দার অনেক তারকা এখন ওটিটি প্ল্যাটফরমে মনোযোগী হচ্ছেন। কিন্তু এই মাধ্যমে এখনো কাজ করার সুযোগ হয়নি এই অভিনেত্রীর।
তিনি গনমাধ্যমকে বলেন, ‘ওটিটিতে কাজ করার জন্য আমার আগ্রহ আছে। এর মধ্যে বেশকিছু কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু সেগুলো না করেছি। আমি ভালো কিছু দিয়ে শুরুটা করতে চাই। এমনিতে টিভি নাটকে কাজ করার পর অবসর কম পাই। তার ওপর ওটিটিতে যেমন-তেমন কাজ করে শুধু সময় নষ্ট করতে চাই না।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।