তামিল সিনেমার জনপ্রিয় নায়িকা ভি জে মহালক্ষ্মীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন প্রযোজক রবীন্দ্রর চন্দ্রশেখরন। শুক্রবার (২ সেপ্টেম্ব) ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়ের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তিরুপাথিতে দুই পরিবারের সদস্য ও বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের দুটি ছবি সোস্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন রবীন্দ্রর ও মহালক্ষ্মী উভয়ই।
ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে মহালক্ষ্মী লিখেছেন, ‘আমি সৌভাগ্যবান বলে তোমাকে আমার জীবনে পেয়েছি। ভালোবাসা দিয়ে তুমি আমার জীবন পূর্ণ করে দিয়েছ। আমি তোমাকে ভালোবাসি।’
বিয়ের ছবিতে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিমায় দেখা গেছে এ জুটিকে। তাদের সেই ছবির নীচে চলচ্চিত্র ও টিভি নাটকের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।