
লাক্স সুন্দরী বিদ্যা সিনহা মিম। সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী হিসেবে পথচলা শুরু করে মিম নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনপ্রিয় একজন তারকা হিসেবে।
বর্তমানে তিনি সিনেমাতেই মনযোগ দিয়েছেন। কাজ করে যাচ্ছেন আপন মনে। পর্দার বাইরের মিমও বেশ মিশুক আর চমৎকার মনের মেয়ে হিসেবে সমাদৃত। তার বিনয় ও ব্যবহারের প্রশংসা সবখানে। শোবিজ সামলে তিনি পরিবারকে সময় দেন নিয়মিত। প্রায়ই দেখা যায় স্বামী, মা, বাবা ও বোনকে নিয়ে নানা আয়োজনে।
এবার তিনি সপরিবারে সামিল হলেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। গতকাল রোববার (৩ এপ্রিল) প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করে দিলেন সম্প্রীতির বার্তাও। ধর্মের ভেদাভেদ ভুলে মিম যেন সবাই মিলেমিশে গড়ে তোলা অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্রটাই তুলে ধরতে চাইলেন। প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করেছেন তিনি।’
সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। এ সময় ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। তবে তার স্বামী সনি পোদ্দার ছবিতে অনুপস্থিত ছিল। ছবিতে দেখা যাচ্ছে, ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।