প্যারিস হিলটন
প্যারিস হিলটন
যুক্তরাষ্ট্রের ইউটায় এক আবাসিক স্কুলে পড়তেন প্যারিস হিলটন। আগে স্কুলটিতে নানাভাবে হয়রানির শিকার হওয়ার কথা জানিয়েছিলেন তিনি। বছর দুই আগে তাকে নিয়ে নির্মিত ইউটিউবের তথ্যচিত্রে স্কুলে হয়রানির ঘটনার কথা বলে হইচই ফেলে দেন।
আবারও স্কুল নিয়ে নতুন করে মুখ খুললেন এই টিভি ব্যক্তিত্ব। স্কুলে কীভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন, তা নিয়ে ইউইয়র্ক টাইসমে একটি নিবন্ধ লিখেছেন প্যারিস, যেখানে তুলে ধরেছেন নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা।
আগে স্কুলে নানা ধরনের মানসিক নির্যাতনের অভিযোগ করলেও এই প্রথম যৌন হয়রানির অভিযোগ করলেন তিনি। প্যারিস হিলটন লিখেছেন, অনেক রাতে, সম্ভবত তিনটা কি চারটা হবে, তারা আমাকে ও অন্য মেয়েদের একটি কক্ষে নিয়ে যেত। বলা হতো, আমাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
যদিও সেখানে কোনো চিকিৎসক ছিল না, ছিল স্কুলের কয়েক কর্মচারী। তারা টেবিলে আমাদের শুয়ে পড়তে বলত। এরপর শরীরের স্পর্শকাতর স্থান স্পর্শ করত। স্কুলের সেই ঘটনা কতটা ভয়াবহ ছিল জানিয়ে প্যারিস বলেন, জানি না তারা তখন কী করত। নিশ্চিতভাবেই তারা চিকিৎসক ছিল না।
এটা ছিল ভয়ংকর এক অভিজ্ঞতা, যা অনেক দিন মনে গেঁথে ছিল। এত দিন পরে, বড় হয়ে সেই ঘটনা যখন পেছন ফিরে দেখি, মনে হয় নিশ্চিতভাবেই সেটা ছিল যৌন হয়রানি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।