ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে প্রতীক-তারান্নুমের ‘জানুক দুনিয়া’
ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে প্রতীক-তারান্নুমের ‘জানুক দুনিয়া’

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পাচ্ছে তরুণ কণ্ঠশিল্পী প্রতীক হাসানের ‘জানুক দুনিয়া’। দ্বৈত এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারান্নুম আফরীন। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি।
সুর ও সংগীতায়োজন করেছেন কাউসার খান। বাণিজ্যিক ঘরানার এ গান নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। বিগ বাজেটের এ ভিডিওতে মডেল হয়েছেন সালমান আরিফ-মাহতাবীন মম। তা ছাড়াও একঝাঁক নৃত্যশিল্পী গানটিতে পারফর্ম করেছেন। ভিডিওটি নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ।
‘জানুক দুনিয়া’ গানটির পৃষ্ঠপোষকতা করেছে অস্ট্রেলিয়াভিত্তিক বিজনেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অলব্রাইট। তারান্নুম আফরীন বলেন—‘ভীষণ ট্রেন্ডি একটা গান। বিশেষভাবে ধন্যবাদ জানাই অলব্রাইটকে। অলব্রাইট অস্ট্রেলিয়ায় বাংলা সংস্কৃতিকে ভীষণভাবে প্রমোট করছে। তাদের প্রতি কৃতজ্ঞতা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।