১২০০ জন ফাইটারের সঙ্গে একাই লড়বেন রাম চরণ?
১২০০ জন ফাইটারের সঙ্গে একাই লড়বেন রাম চরণ?

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। ‘ট্রিপল আর’-এর পর ইতোমধ্যে তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করেছেন। এতে একটি অ্যাকশন দৃশ্যে ১২০০ জন ফাইটারের সঙ্গে লড়তে দেখা যাবে তাকে।
আপাতত এই সিনেমার নাম রাখা হয়েছে ‘আর সি ১৫’। এটি পরিচালনা করছেন খ্যাতনামা নির্মাতা শংকর। দৃশ্যটি নিয়ে সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছেন, ‘রাম চরণের জন্য একটি দীর্ঘ অ্যাকশন দৃশ্যের পরিকল্পনা করা হয়েছে। এতে এই অভিনেতা ১২০০ জনের সঙ্গে লড়াই করবেন। ট্রিপল আর টিজার ছিল মাত্র, নির্মাতারা অ্যাকশন দৃশ্যের মাত্রা আরো উঁচুতে নিতে চাইছেন। হায়দরাবাদে ২০ দিন ধরে এই দৃশ্যধারণ হবে। এর মাধ্যমে সিনেমার ৭০ শতাংশ কাজ শেষ হয়ে যাবে।
সম্প্রতি একটি গানের শুটিং করেছেন শংকর। রাম চরণ ও কিয়ারা আদভানির সঙ্গে এতে ১০০০ নৃত্যশিল্পী ছিলেন। গানের কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য।
জানা গেছে, আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতের বিভিন্ন লোকেশনে ‘আর সি ১৫’ সিনেমার শুটিং হবে। এরপর নভেম্বরে বিদেশে এর শুটিং করবেন নির্মাতারা। নভেম্বরের মধ্যেই সিনেমার ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়ে যাবে। বাকি কাজ একটি নির্দিষ্ট সময়ে করতে হবে। শংকর সেটি ডিসেম্বর ও জানুয়ারিতে করতে চান। সিনেমাটি ২০২৩ সালের মাঝামাঝিতে মুক্তি পাবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।