ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বর্ণপদকজয়ী শিল্পীর আত্মহত্যা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বর্ণপদকজয়ী শিল্পীর আত্মহত্যা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে স্বর্ণপদকজয়ী বরিশালের আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী শামসুন্নাহার নিপা আত্মহত্যা করেছেন। বুধবার (৩ আগস্ট) ভোর রাতে ওড়না পেঁচিয়ে ফাঁস নেন তিনি। আবৃত্তিতে বিশেষ অবদান রাখায় জিয়াউল হক স্বর্ণপদক-২০২২ পান নিপা।
জানা গেছে, শামসুন্নাহার নিপা উত্তর মল্লিক রোডের জাহান ম্যানসনের মৃত ফজলুল করিমের মেয়ে। তিনি বরিশাল নাটক, উদীচী শিল্পীগোষ্ঠী, কবিতার ক্লাসের সদস্য ছিলেন। এছাড়া গ্লোবাল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করেছেন।
তিনি মৃত্যুর আগে তার ফেসবুক আইডিতে ‘সব প্রস্থান বিদায় নয়’ লিখে একটি স্ট্যাটাস দেন। এ প্রসঙ্গে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন বলেন, হতাশা থেকে নিজের কক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে নিপা। এ ঘটনায় আমরা বাকরুদ্ধ হয়ে পড়েছি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।