আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ও ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিনোদন জগতকে বিদায় জানালেন ভোজপুরী অভিনেত্রী সাহার আফসা। সম্প্রতি সোশাল মিডিয়ায় নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রুপালি দুনিয়ার এই অভিনেত্রী।

আফসা লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই।

অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’ আফসা আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি।

হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’