
মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো প্রমাণ পাওয়া যায়নি। শনিবার দুপুরে আরিয়ানের জামিনের নির্দেশনামায় মুম্বাই হাইকোর্টের পর্যবেক্ষণ।
অভিযুক্তদের কাছে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য মাদক পাওয়া গেছে, তার অর্থ এই নয় যে, তাদের অপরাধের ইচ্ছেও ছিল।
এছাড়াও কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা (এনসিবি) যে জবানবন্দি জমা দিয়েছিল, তা নিয়ে আদালত বলেছে, পুলিশের নেওয়া জবানবন্দির কোনো আইনি ভিত্তি নেই। তা কেবলমাত্র তদন্তের প্রয়োজনে ব্যবহার হতে পারে।
জামিনের নির্দেশে মুম্বাই হাই কোর্টের বিচারপতি লিখেছেন, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটে এমন কিছু আপত্তিকর পাওয়া যায়নি, যার উপর ভিত্তি করে বলা যায়, আরবাজ ও মুনমুনের সঙ্গে মিলে আরিয়ান কোনো ষড়যন্ত্রের পরিকল্পনা করছেন। আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা একই প্রমোদতরীতে ছিলেন।
কেবলমাত্র এই যুক্তিতে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তি নেই বলেও রায়ে লিখেছে হাই কোর্ট।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।