একসঙ্গে পর্দা মাতাবেন ধানুশ-আল্লু অর্জুন!
একসঙ্গে পর্দা মাতাবেন ধানুশ-আল্লু অর্জুন!

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় তারকা অভিনেতা ধানুশ ও আল্লু অর্জুন। তারা দু’জনেই বেশ কিছু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন। এবার এই দুইজনকে দেখা যাবে একই সিনেমায়। টলিউড ডটনেট এক প্রতিবেদন জানিয়েছে, পরিচালক কোরাতলা শিবা তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।
সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে নির্মিত হবে সিনেমাটি। এতে একসঙ্গে অভিনয় করবেন আল্লু অর্জুন ও ধানুশ। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা।
তবে খুব শিগগির এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনো সিনেমাটির নামও ঠিক করা হয়নি। তাছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে কে কে অভিনয় করবেন সেই বিষয়েও কিছু জানা যায়নি।
কলমকথা/ বিথী
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।