
বেশ কিছুদিন আগেই প্রকাশ হয়েছিল ডি এ তায়েবের সঙ্গে ‘অহংকারী বউ’ নামের ছবিতে কাজ করবেন মাহিয়া মাহি। ছবিটি পরিচালনা করবেন চয়নিকা চৌধুরীর। অবশেষে সবকিছু চূড়ান্ত হলো।
ডি এ তায়েবের সঙ্গে ছবিটি করতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন মাহি। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) নতুন সিনেমাটির জন্য স্বাক্ষর করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই ‘অহংকারী বউ’ সিনেমার শুটিং করবেন চয়নিকা চৌধুরী।
অভিনেতা ডি এ তায়েব বলেন, ছবিতে মাহি অভিনয় করবেন বড়লোকের মেয়ের চরিত্রে। চয়নিকা চৌধুরী বলেন, ছবি তৈরি করতে যে ভালো একটা টিম লাগে সেটা তৈরি করছি। আশা করি ভালো একটা কাজ হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।