দেশে কয়েক দিন ধরে ব্যাপক গুঞ্জনের পর অবশেষে প্রকাশ্যে এলো ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক-নায়িকা শাকিব খান ও শবনম বুবলীর সন্তানের ছবি।

দুই তারকার পারিবারিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী। দেশের বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন নায়িকা বুবলী। তার সন্তানের বাবা শাকিব খান।

এতদিন বিষয়টি নিয়ে কোনো পক্ষই মুখ খোলেননি। এদিকে, গণমাধ্যমে নিজের সন্তানের বিষয়টি প্রকাশ্যে আসার পর শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নিজের ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দেন বুবলী।

সেখানে তিনি লিখেছেন, ‘আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’