
প্রথম প্রেমিকের সঙ্গে প্রতারণার করেছিলেন ভারতীয় অভিনেত্রী আনুষা দান্ডেকর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্পর্ক এবং জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন আনুষা।
শেয়ার করেন জীবনের আরও নানান ঘটনা। এক অনুরাগী আনুষাকে প্রশ্ন করেন, তিনি কখনও কারও সঙ্গে প্রতারণা করেছেন কিনা? জবাবে আনুষা বলেন, ‘আমার বয়স তখন ২০ বছর।
আমি ভেঙে গিয়েছিলাম, বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। নিজেকে খুঁজে বের করার চেষ্টা করেছিলাম। কোনও অজুহাত নয়, শুধু ঘটে গিয়েছিল। আমি অবিলম্বে তাকে জানিয়েছিলাম, সব শেষ।
তারপরও আমরা সেরা বন্ধু ছিলাম এবং আজও বন্ধু’। নিজের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন এই অভিনেত্রী।তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘একা, সেক্সি এবং স্বাধীন। টাকা উপার্জন করছি শুধু!’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।