ফের কাছে আসতে চলেছেন প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাস! অন্তত অপুর সাম্প্রতিক মন্তব্যে তেমনটাই লক্ষ করা যাচ্ছে। অতীতের ভুল চুকিয়ে বর্তমান ভাবনায় অনেকটাই পরিণত এই নায়িকা।

দুজনের মতের অমিল নিয়ে সম্পর্কের টানাপোড়েন হয়েছিল বেশ। উভয় পক্ষ থেকে আসে অভিযোগ-পাল্টা অভিযোগ। অবশেষে বিচ্ছেদের বিরহী সুরে আলাদা পথ বেছে নেন শাকিব-অপু।

তবে সম্প্রতি অপুর কথায়, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার।

শাকিব একজন ভালো মনের মানুষ।’ অপু আরও বলেন, আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তো বাবা-মায়ের বাসায় যাব না কেন? প্রায়ই যাওয়া হয় সেখানে। তারা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন।

আমাকে খুব ভালোবাসেন। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি। এতে তাদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার।’