
দুবাইয়ের আরব ফ্যাশন উইকে অংশ নিয়েও ফের একবার চমকে দিলেন সবাইকে প্রাক্তন মিস ইউনিভার্স তথা অভিনেত্রী মডেল উর্বশী রাউটেলা। উর্বশী প্রথম ভারতীয় অভিনেত্রী, যিনি আরব ফ্যাশন উইকে দুইবার অংশ নিয়েছেন।
তবে খবরের শিরোনামে উঠে এসেছে তার গায়ের পোশাক। সোনালী রঙের সেই পোশাকের দাম ৪০ কোটি রুপি। যা বাংলাদেশি টাকায় ৪৫ কোটির বেশি! এই পোশাকে হাই থাই স্লিট গাউনটিতে রয়েছে স্বর্ণ ও হীরার মিশ্রণ।
এটির ডিজাইন করেছেন ফেরনে ওয়ান আমান্তল। ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ফটোশুট নিয়ে পোস্টও করেছেন উর্বশী। এতে ক্লিওপেট্রা সাজে দেখা গেছে তাকে। পাতলা সিফন পোশাকের ওপর সোনার কাজ এই অভিনেত্রীকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর। ‘সিং সাব দ্য গ্রেট’, ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।