
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে ছয়জন করোনা আক্রান্ত ও চারজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মো. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদের মধ্যে ছয় নারী ও চার পুরুষ রয়েছে। গত ২৪ ঘণ্টায় ১২৮৩টি নমুনা পরীক্ষায় আরও ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ২৪১ জন এবং সুস্থ হয়েছেন ১২ হাজার ৯৬০ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১১ জন। হাসপাতালে করোনা ইউনিটে মোট ভর্তি আছেন ৪২৪ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০ রোগী।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।