ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৯৮ জন।
৬ জানুয়ারি সকাল ৮টা থেকে ৭ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত ১১৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জন।
শুক্রবার (৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৭০ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৫৩৪ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬৮ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় শুধু ময়মনসিংহ বিভাগে এক জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।