ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ১০ জন ও উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় ১০ এবং সাতজন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ৬৯৯ নমুনা পরীক্ষায় ১৮৪ জন করোনা শনাক্ত হয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৪৭৮ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।