
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এটিই এ মাসে সর্বনিম্ন মৃত্যু। এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ১০ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ ছিলেন। চারজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর তিনজন করোনা নেগেটিভ ছিলেন। তারা শ্বাসকষ্টে মারা যান। মৃত ১০ জনের মধ্যে রাজশাহীর দুজন, পাবনার তিন, নওগাঁর দুই, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নাটোরের দুজন রোগী ছিলেন। গত জুলাই মাসে ৫৩৫ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন। হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ জন।
বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৪৩ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৫১৩টি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।