
করোনায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।
১৫ জনের সাতজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং আটজন মারা গেছেন উপসর্গ নিয়ে।
করোনা সংক্রমণে মৃতরা হলেন ময়মনসিংহ সদর উপজেলার ফেরদৌস আলম (৩৫), আব্দুল কুদ্দুস (৮০), জরিনা বেগম (৩৫), ঈশ্বরগঞ্জের জুলেখা (৮০), মুক্তাগাছার শাহ আলম (৪৫), নেত্রকোনা সদরের রইসুদ্দিন (৬৫) ও টাঙ্গাইল সদরের খুকী বেগম (৭০)।
অন্যদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের মিতু আক্তার (১৫), রোজিনা খাতুন (৬৫), গফরগাঁওয়ের বেগম (৩৫), সেলিনা (৬০), সুফিয়া খাতুন (৫০), লুতফা (৫০), হালুয়াঘাটের রঞ্জনা রানী (৪০) ও নেত্রকোনা কেন্দুয়ার নার্গিস (৫০)।
আজ মঙ্গলবার (১০ আগস্ট) হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, আইসিইউতে ২১ জনসহ ৪১১ জন রোগী হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ৩১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ জন।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ উপজেলার হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন পরীক্ষায় এক হাজার ৫৫ টি নমুনা পরীক্ষা করে ১৮৮ করোনা শনাক্ত হয়েছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।