
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় সাত মাসের শিশুসহ আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছে
হাসপাতালের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে এক হাজার ৪১৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আইসিইউতে চিকিৎসাধীন ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে মোট ৪২৯ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৫২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।