
তালেবানকে সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে তাদেরকে ফেসবুক থেকে নিষিদ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ তালেবানদের প্রতি সমর্থনমূলক সব কন্টেন্ট নিষিদ্ধ করেছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৭ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের খবরে জানিয়েছে, বছরের পর বছর তলেবান সামজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বার্তা ছড়িয়ে আসছিল।
ফেসবুকের এক মুখপাত্র বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের আইনে তালেবান সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ। আমরাও আমাদের ‘বিপজ্জনক সংগঠন’ নীতিমালার আওতায় সব ধরনের সেবা থেকে গোষ্ঠীটিকে নিষিদ্ধ করেছি। আমরা তালেবানের পক্ষ থেকে পরিচালিত অ্যাকাউন্ট সরিয়ে নিচ্ছি এবং তাদের প্রশংসা, সমর্থন ও প্রতিনিধিত্ব করা পোস্টে বাধা দিচ্ছি।
এদিকে তালেবান সদস্যরা নানা শ্রেণির মানুষের সঙ্গে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ ব্যবহার করে আসছে বলেও প্রতিষ্ঠানটির কাছে প্রমাণ রয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ বিবিসিকে বলেন, বিধিনিষেধের আওতায় থাকা কেউ সংগঠনের সঙ্গে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর যোগসূত্র খুঁজে পাওয়া গেলে তার অ্যাকাউন্ট মুছে দেওয়ার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।