দীর্ঘ ৪০ বছর পর পাকিস্তান থেকে বাংলাদেশে নিজের পরিবারের কাছে ফিরেছেন নিখোঁজ একলিমা বেগম (৬৫)। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ৩টায় সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামে পৌঁছান তিনি।
পাকিস্তানে একলিমার দ্বিতীয় বিয়ে হয়। সেখান থেকে তার সঙ্গে এসেছেন দ্বিতীয় পক্ষের বড় ছেলে আশরাফ। একলিমা বেগমকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তার স্বজনরা। এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
ফিতা কেটে গ্রামের বাড়িতে প্রবেশ করেন তিনি ও তার ছেলে। একলিমা খাতুনের ছোটভাই ইব্রাহীম শেখ জানান, একলিমা বেগম সাতক্ষীরার তালা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মৃত ইসমাইল শেখের মেয়ে ও ৩ সন্তানের জননী।
দেশে থাকাকালে স্বামীর মৃত্যুর পর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ১৯৮২ সালে হারিয়ে যান একলিমা বেগম। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার।
অবশেষে চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার সন্ধান মেলে। দীর্ঘ ৪০ বছর ধরে পাকিস্তানের শিয়ালকোটের দিলওয়ালীতে ছিলেন তিনি।
তবে কিভাবে সেখানে পৌঁছালেন কিছুই মনে নেই তার। শুধু মনে আছে, তার বাবা-মা, ভাই ও তালার গঙ্গারামপুর গ্রামের নামটি।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।