
ব্রাজিলের আমাজনে গত ১৫ বছরের মধ্যে এ বছর সর্বোচ্চ পরিমাণ বন উজাড়ের ঘটনা ঘটেছে। সরকারি তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা (ইনপে) দেখেছে যে, আমাজনে বন উজাড়ের মাত্রা বছরে ২২ শতাংশ বেড়েছে।
এদিকে কপ-২৬ জলবায়ু সম্মেলনে অন্য দেশগুলোর সঙ্গে ব্রাজিল কথা দিয়েছে যে, ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধ করবে। আর ব্রাজিলে ৩০ লাখ প্রজাতির গাছ ও প্রাণীর বিস্তার রয়েছে।
সেখানে ১০ লাখের বেশি আদিবাসী রয়েছে। বিশ্বের তাপমাত্রা কমিয়ে দিতে বড় ধরনের প্রভাব রয়েছে ব্রাজিলের আমাজন জঙ্গলের। সাম্প্রতিক এক তথ্যে জানা গেছে, ২০২০-২১ সময়ে ১৩ হাজার ২৩৫ স্কয়ার কিলোমিটার বন উজাড় হয়েছে। ২০০৬ সালের পর এটি সর্বোচ্চ পরিমাণ বন নউজাড়ের ঘটনা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।