ইউক্রেনে আরও ৫ লাখ সৈন্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে রাশিয়ার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমনটাই দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী। খবর দ্য গার্ডিয়ান।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ২০২২ সালের অক্টোবরেই রাশিয়া ইউক্রেনে অতিরিক্ত ৩ লাখ সেনা মোতায়েন করেছে। এখন নতুন করে ৫ লাখ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে বলে দাবি করল ইউক্রেন।
দেশটির দাবি, মূলত পুতিনের এই যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছাই নেই। তাই নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা।
ইউক্রেনের মিলিটারি ইন্টেলিজেন্সের উপপ্রধান ভাদিম স্কিবিতস্তি বলেছেন, ‘ইউক্রেন বিশ্বাস করে, নতুন করে সেনা মোতায়েনের পরিকল্পনা এটিই নির্দেশ করে যে, রাশিয়া আসন্ন বসন্ত এবং গ্রীষ্মে আমাদের দেশের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে নতুন করে আক্রমণ চালাবে।’
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।