
উপহার স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীকে ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিল ভারত
জেমস আব্দুর রহিম রানা, স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার স্বরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর দিয়েছে ভারত।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে এসব ঘোড়া ও কুকুর বাংলাদেশে আনা হয়।
ভারতের উত্তর প্রদেশের ১৭ পদাতিক ডিভিশন সেনানিবাসের মেজর জেনারেল এনএস খুরুর বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবিরের কাছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শুণ্য রেখায় ঘোড়া ও কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।
সাভার ক্যান্টনমেন্টে থেকে আসা কর্নেল বেলায়েত হোসেন বলেন, “ভারতের উত্তর প্রদেশ সেনানিবাস থেকে ঘোড়া ও কুকুরগুলো প্রথমে কলকাতা সেনানিবাসে আনা হয়। পরে সেখান থেকে আজ পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে হস্তান্তর করা হয়।
“চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ৫০টি ঘোড়া ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেবেন। তার প্রথম চালানের ২০টি ঘোড়া আজ বাংলাদেশে আসল।”
আর এ ঘোড়া ও কুকুরগুলো সাভার ক্যান্টনমেন্টে নেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।