
প্রাণঘাতী শ্বাসতন্ত্রের রোগ করোনায় বিশ্বে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৯৮৬ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে ৬ হাজার ৯৮১ জন। বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে এ তথ্য।
আক্রান্ত-মৃত্যুর সংখ্যা অবশ্য আগের দিনের তুলনায় কিছু কম। আগের দিন বিশ্বে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৭ লাখ ৪২ হাজার ৩০৪ জন এবং এ রোগে মারা গিয়েছিলেন ৭ হাজার ৪৪১ জনের।
পাশাপাশি, এই দিন করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যাও বেশি ছিল আগের দিনের চেয়ে। শুক্রবার বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৩২ হাজার ৩১৯ জন।
আগের দিন বৃহস্পতিবার করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছিলেন ৪ লাখ ৮৬ হাজার ৭৯৩ জন। শুক্রবারের সংক্রমণ-মৃত্যুর তথ্য যোগ হওয়ার পর বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ২৭ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার ১৩০ জন, মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫৩ লাখ ৬০ হাজার ৪১০ জনে। এছাড়া, এই রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২৪ কোটি ৫৮ লাখ ২৬ হাজার ৩৫৫ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।