করোনা মহামারিতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য। বিশ্বজুড়ে প্লাস্টিক বর্জ্য জলবায়ু পরিবর্তনের একটি বড় দুশ্চিন্তার কারণ।

তার মধ্যে করোনা পরবর্তী সময়ে প্লাস্টিকের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাওয়ায়, পৃথিবীতে প্লাস্টিক বর্জ্যের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। যা ক্রমশ চিন্তার ভাঁজ ফেলছে বিশেষজ্ঞদের মধ্যে।

ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর একটি গবেষণা জানাচ্ছে, এখন পর্যন্ত পৃথিবীতে মোট আট কোটি টন প্লাস্টিক বর্জ্য ছড়িয়েছে। যার মধ্যে ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য ইতিমধ্যেই সমুদ্রগর্ভে প্রবেশ করেছে। আগামী তিন থেকে চার বছরের মধ্যে এই বিপুল পরিমাণ কোভিড প্লাস্টিক বর্জ্য আর্কটিক সাগরে বর্জ্যের ঢিবি তৈরি করে ফেলবে।

যা অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন গবেষকরা। আর এই বর্জ্যের কারণ মূলত মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড। গবেষকদের অনুমান, মূলত হাসপাতাল থেকেই এই বর্জ্য উৎপাদিত হচ্ছে।