
কোভিড টিকার দুটি ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয়। আজ শুক্রবার (১০ ডিসেম্বর) যুক্তরাজ্যের বিজ্ঞানীরা এই সতর্কতার কথা জানিয়েছেন।
যুক্তরাজ্যের প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, ওমিক্রন ও ডেল্টার ক্ষেত্রে সংক্রমণ থামাতে টিকা কম কার্যকর। তবে টিকার একটি তৃতীয় বা বুস্টার ডোজ উল্লেখযোগ্য পরিমাণে, প্রায় ৭৫ শতাংশ সুরক্ষা দেয়।
শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা জানায়, এখনও টিকা নেওয়ার ফলে গুরুতর কোভিড আক্রান্তের ক্ষেত্রে ভালো সুরক্ষা দেয়।
গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্তের পর থেকেই আশঙ্কা করা হচ্ছিল এর বিরুদ্ধে টিকা কম কার্যকর হতে পারে। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা ৫৮১ ওমিক্রন ও কয়েক হাজার ডেল্টা ভ্যারিয়েন্ট আক্রান্তের তথ্য পর্যালোচনা করেছেন।
নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর তা জানতেই এই পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার কার্যকারিতা নাটকীয়ভাবে কমেছে এবং ফাইজারের দুই ডোজের কার্যকারিতাও হ্রাস পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।