
তেলের দাম বেশি হওয়ায় যুক্তরাষ্ট্রে দ্রব্যমূল্যের দাম বাড়ছে। ফলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তা কমছে। আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনের আগে পরিস্থিতি সামাল দিতে মরিয়া তিনি।
তাই চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশকে তাদের অপরিশোধিত তেলের সঞ্চয় থেকে তেল ছাড়ার কথা ভাবতে অনুরোধ করেছে বাইডেন প্রশাসন।
তবে এর মধ্যে অপরিশোধিত তেলের সঞ্চয় থেকে তেল ছাড়ার বিষয়টি আছে কিনা তা তিনি নিশ্চিত করেননি। তবে ওই কর্মকর্তা জানান, আইন অনুযায়ী জাপান দাম কমাতে তেলের সঞ্চয় ব্যবহার করতে পারে না।
এদিকে, চীনের রিজার্ভ ব্যুরো জানিয়েছে, তারা অপরিশোধিত তেলের সঞ্চয়ে হাত দেয়ার কথা ভাবছে। তবে যুক্তরাষ্ট্রের অনুরোধের বিষয়ে মন্তব্য করতে চায়নি তারা। তবে এ বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে কী আলোচনা হয়েছে তা নিয়ে মন্তব্য করতে চায়নি হোয়াইট হাউস।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।