পাকিস্তানের উপনির্বাচনে বিশাল জয় পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। রোববার (১৬ অক্টোবর) ৮ আসনের ৬ টিতেই জয় পেয়েছে তার দল। এর মধ্যদিয়ে আবারও ক্ষমতায় আসার আভাস দিচ্ছেন।
চলতি বছরের এপ্রিলে এক অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এরপর থেকে আগাম নির্বাচনের দাবিতে পাকিস্তানজুড়ে সমাবেশ করছেন তিনি। সব কর্মসূচিতেই অংশ নেন বিপুল মানুষ। ইমরান খানের অভিযোগ, বিদেশি ষড়যন্ত্রে ক্ষমতা থেকে সরানো হয়েছে তাকে।
বর্তমান ক্ষমতাসীন জোটকে আমদানি করা সরকার বলেও আখ্যায়িত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে পাকিস্তানজুড়ে যে সংযোগ চালিয়েছেন তার ফল পেতে শুরু করেছেন ইমরান খান।
একইদিন পাঞ্জাব প্রদেশের তিনটি আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দুটিতে জয় পায় পিটিআই।
এর আগে গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে পাকিস্তানের পাঞ্জাবে প্রাদেশিক পরিষদের উপ-নির্বাচনেও বড় জয় পেয়েছিল পিটিআই। এ ছাড়া গত ১৭ জুলাই পাঞ্জাবের আরেক উপনির্বাচনেও ২০টি আসনের ১৫টিতেই জয়লাভ করে ইমরান খানের দল।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।