
শর্তসাপেক্ষে মাহরাম পুরুষ ছাড়াই নারীদের ওমরাহ পালনের অনুমতি দেবে সৌদি আরব। তবে শর্ত হচ্ছে নারীদের একটি দলভুক্ত হয়ে যেতে হবে। অর্থাৎ একা কোনো নারী ওমরাহ পালন করতে যেতে পারবেন না।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমরাহ বা হজ যাত্রার জন্য আবেদন করা নারীদের কমপক্ষে ১ ডোজ টিকা নেয়া থাকতে হবে। তাছাড়া কোনো ধরনের অসুস্থতা থাকা যাবে না।
আর সৌদি আরবে বসবাসরত ও সৌদি নাগরিক, যারা গত ৫ বছরে হজ করেননি তারা চলতি বছরে হজের জন্য নিবন্ধন করতে পারবেন। ২০২১ সালে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে সব বয়সী নারীকে মাহরাম ছাড়াই হজ পালনের অনুমতি দেয়। এবার ১৮ থেকে ৬৫ বছর বয়সী নারীদের ওমরাহ পালনের অনুমতিও দেয়া হলো। তবে উভয় ক্ষেত্রেই নারীদের অবশ্যই একটি দলের অংশ হতে হবে বলে শর্ত জুড়ে দেয়া হয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।