ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়াকে ৬৬ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে সৌদি আরব। সৌদি বাদশাহর কার্যালয় থেকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এ তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়।
সাত লাখেরও বেশি সৌদি নাগরিক এ তহবিলে অর্থ দান করেছেন। খবর আনাদোলুর। এ পর্যন্ত ২৫০ মিলিয়ন রিয়েল (৬৬.৬ মিলিয়ন মার্কিন ডলার) জমা পড়েছে এ তহবিলে।
সৌদি সরকারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত সাত লাখ ৯ হাজার ৭৭৫ জন নাগরিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশ দুটির মানুষকে সহায়তার জন্য হাত বাড়িয়েছেন।
বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ রিলিফ সেন্টারের উদ্যোগে গত বুধবার থেকে এ তহবিল গঠনের উদ্যোগ নেয়া হয়। এ ছাড়া ১৬ আরব দেশ যৌথভাবে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে তুরস্ক ও সিরিয়া যাওয়ার ঘোষণা দিয়েছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।