
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৮ হাজার ১৭৫ জন মারা গেছেন। এসময় শনাক্ত হয়েছেন ৪ লাখ ৫০ হাজার ৫১৭ জন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে ৪৮ লাখ ৩৯ হাজার ৪২০ জনের মৃত্যু হয়েছে। আর মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৬ জন। এর মধ্যে ২১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৮২২১ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪৫৫ জন। আর মারা গেছেন ২ হাজার ৯৩ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৯ লাখ ১৩ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ২৭ হাজার ২৭৪ জন মারা গেছেন।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৬১৭ জনের। আর মারা গেছেন ৩১৫ জন। ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৮ লাখ ৯৩ হাজার ২ জন। এর মধ্যে মারা গেছেন ৪ লাখ ৪৯ হাজার ৮৮৩ জন।
তালিকার তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা মোট ২ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৫১৪ জন হয়েছে। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৯৯ হাজার ৪১৪ জন। আর সেরে উঠেছেন ২ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৯৩৬ জন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।
তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৬৩৫ জন। আর ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠেছেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।