
বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন। এছাড়া এই ভাইরাসে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ২৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪৭৬ জন।
করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে শনিবার (০৪ ডিসেম্বর) সকালে এই তথ্য জানা গেছে। এদিকে প্রাণঘাতী করোনার দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে ফের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র এবং এ রোগে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়।
শুক্রবার বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৮১ হাজার ২৩৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৭ হাজার ২৭১ জনের। শুক্রবার যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৬২ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২৯৫ জনের।
এদিন রাশিয়ায় মারা গেছেন ১ হাজার ২৩৫ জন। পাশাপাশি, দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩২ হাজার ৯৩০ জন। শুক্রবার অবশ্য বিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫ হাজার ৮৩৫ জন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।