ভারতের তামিলনাড়ু রাজ্যে বিষাক্ত মাদপান করে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৫ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে তামিলনাড়ুর ভিলুপুরম জেলায় ৭ জন এবং চেঙ্গলপাট্টু জেলায় চারজনের মৃত্যু হয়। অবৈধ মদ সরবরাহের জন্য দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও অভিযুক্তদের খুঁজতে বিশেষ অভিযান চালোনো হচ্ছে।
পুলিশের দাবি, মারা যাওয়ায় শিল্প-কারখানার মিথানল মিশ্রিত অবৈধ মদ খেয়েছিলেন।তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জানান, মদপানে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি এবং যারা চিকিৎসাধীন আছেন তাদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।