
যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ ডিসেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার স্থানীয় সময় শুক্রবার (১০ ডিসেম্বর) রাতে আঘাত হানা ওই টর্নেডোকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ টর্নেডো হিসেবে অভিহিত করেছেন।
এই টর্নেডোতে শতাধিক মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। টর্নেডোটি যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত হেনেছে। ইলিনয়ে অ্যামাজনের একটি গুদামে বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েছে বলে বিবিসি জানিয়েছে।
ক্রেগহেড কাউন্টির বিচারক মারভিন ডে বার্তা সংস্থা এপিকে জানান,টর্নেডোর আরকানসাসের একটি নার্সিং হোম আংশিকভাবে ভেঙে পড়ায় এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অন্তত ২০ জন মানুষ। টর্নেডো আঘাত হানায় বেশ কয়েকজন ওই ভবনের বেজমেন্টে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।