
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে ফেলে যাওয়া একটি গাড়ি থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমগুলো বলছে, মেক্সিকোর জাকাতেকাস প্রদেশের গভর্নরের কার্যালয়ের সামনে কে বা কারা একটি গাড়ি ফেলে যায়। মাজদা এসইউভি ওই গাড়িটি নিয়ে একপর্যায়ে কর্মকর্তাদের সন্দেহ হলে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভোরে সেটিতে তল্লাশি চালানো হয়।
পরে গাড়ির ভেতর থেকে ১০টি মরদেহ উদ্ধার করা হয়। পরে মধ্যাঞ্চলীয় এই প্রদেশটির গভর্নর ডেভিড মনরিয়েল সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। তার ভাষায়, অভিযুক্ত দু’জন এখানে মৃতদেহগুলো রাখতে এসেছিল।
এছাড়া নিহতদের দেখে মনে হচ্ছে, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এদিকে এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আর স্থানীয় প্রশাসনের এই তদন্তকাজে সহায়তার কথা নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।