তিন দফা ভোটাভুটির পর যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচনে কোনো ফলাফল আসেনি। স্থানীয় সময় বুধবার (৪ ডিসেম্বর) পর্যন্ত নির্বাচন মুলতবি ঘোষণা করা হয়। এই ঘটনার মধ্যদিয়ে রিপাবলিকান দলে সমর্থনের দিক দিয়ে এগিয়ে থাকা প্রার্থী কেভিন ম্যাকার্থি শেষ পর্যন্ত স্পিকার হচ্ছেন কি না তা নিয়ে বিতর্ক আরও বাড়ল।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত ১০০ বছরের মার্কিন কংগ্রেসের ইতিহাসে এমন নাটকীয় দিন আর কখনো দেখা যায়নি। গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে হাউস অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নেয় রিপাবলিকানরা।
এতে ধরেই নেয়া হয়, রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাককার্থি পরবর্তী স্পিকার। তবে মঙ্গলবারের ভোটে তা ভেস্তে যায়। পরপর তিনবার ভোট হলেও ম্যাককার্থি নির্দিষ্ট সংখ্যক ভোট অর্জন করতে পারেননি। ম্যাককার্থির বিরুদ্ধে রিপাবলিকান দলের অনেকেই অবস্থান নিয়েছেন।
মোট ২০ জন ম্যাককার্থির বিরুদ্ধে রিপাবলিকান দলের অপর সদস্য জিম জর্ডানকে প্রার্থী করেন। এতে তৃতীয় দফা ভোট শেষে ম্যাককার্থি পান ২০২টি ভোট। জিম জর্ডান ২০ ভোট আর ডেমোক্রেট মনোনীত প্রার্থী হাকিম জেফরিস পান ২১২ ভোট।
হাউস অব রিপ্রেজেন্টেটিভে সব ডেমোক্রেট সদস্য তাকে ভোট দেন। তবে আসন সংখ্যা কম থাকায় হাকিম জেফরিস স্পিকার নির্বাচিত হতে পারবেন না বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।