মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে ইহুদিদের প্রার্থনার সুযোগ দিয়ে রবিবার (২২ মে) রায় দিয়েছিল ইসরাইলের একটি ম্যাজিস্ট্রেট আদালত। গত বুধবার (২৫ মে) সেই রায় বাতিল করে দিয়েছে একটি আপিল আদালত। এর আগে, ম্যাজিস্ট্রেট কোর্টের দেয়া রায়ে ক্ষুদ্ধ হয়েছিলেন ফিলিস্তিনিরা।

কয়েক দশকের পুরনো একটি চুক্তি অনুযায়ী, আল আকসায় ধর্মীয় আচার পালন বা প্রার্থনা থেকে বিরত থাকার শর্তে ইহুদিদের প্রবেশ করতে সুযোগ দেয় ইসরাইল। তবে উগ্রপন্থী ইহুদিরা আল আকসায় প্রার্থনা করার চেষ্টা করেন।

তাছাড়া তারা আল আকসা মসজিদ ভেঙে সেখানে ইহুদি মন্দির তৈরির দাবি করে তারা। তিনজন ইহুদি যুবক সেখানে প্রার্থনা করার চেষ্টা করার পর পুলিশ তাদের নিষেধাজ্ঞা দেয়।

পর ম্যাজিস্ট্রেট আদালত ইহুদিদের প্রার্থনার সুযোগ দিয়ে রায় দিয়েছিল। ম্যাজিস্ট্রেট আদালতের ওই রায়ের বিরুদ্ধে বুধবার জেরুজালেম জেলা আদালতে আবেদন করে রাষ্ট্র। এরপর ফিলিস্তিনি মুসলিমদের পক্ষেই আসে রায়।

বিচারক এইনাত আভমান-মোলের বলেন, ‘আল আকসায় (টেম্পল মাউন্টের) বিশেষ সংবেদনশীলতা নিয়ে বাড়াবাড়ি হতে পারে না। ইহুদিদের সেখানে প্রার্থনা করার স্বাধীনতা শর্তহীন নয়। আইনশৃঙ্খলা সুরক্ষার মতো অন্যান্য স্বার্থকে এড়িয়ে যাওয়া উচিত নয়।