চলতি বছরে বিদেশিদের ওমরাহ পালনে নতুন শর্ত দিয়েছে সৌদি আরবে। এই শর্তে শুধু ৭ ধরণের ভিসাধারী বিদেশিরা অনুমতি পাবেন।
গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশটির একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজ।
দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেছেন, ফ্যামিলি ভিজিট ভিসা, পার্সোনাল ভিজিট ভিসা, ই-ট্যুরিস্ট ভিসা, অন অ্যারাইভাল অ্যাট সৌদি এয়ারপোর্ট ভিসা, শেনজেন ভিসা, ইউএস এবং ইউকে ভিসা এবং ওমরাহ ভিসা- এই ৭ ধরনের ভিসাধারী বিদেশী যাত্রীরা চলতি বছর ওমরাহ পালনের উদ্দেশে প্রবেশ করতে পারবেন সৌদি আরবে।
কর্মকর্তারা আরও জানান, https://maqam.gds.haj.gov.sa লিংকের মাধ্যমে সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম মাকাম থেকে সহজেই যে কোনো একটি ভিসা প্যাকেজ বেছে নিতে পারবেন বিদেশি যাত্রীরা।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।