
বিশ্বজুড়ে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনাভাইরাস। এমন পরিস্থিতিতে ডেনমার্কে করোনার ‘ওমিক্রন’ ধরনে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
দেশটিতে রবিবার ওমিক্রনে নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে। ডেনমার্কের স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ডেনমার্কে গত ৪৮ ঘণ্টায় করোনার এ ধরনে আক্রান্তের সংখ্যা তিনগুণ বেড়েছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) নিশ্চিত আক্রান্তের সংখ্যা ছিল ১৮ এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ছিল ৪২ জন। দ্য ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল (ইসিডিসি) এর আগে নরওয়ে ও আইসল্যান্ডসহ পুরো ইউরোপে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১৮২ বলে জানিয়েছিল। এ ধরন ইউরোপের ১৭টি দেশে ছড়িয়েছে বলেও ইসিডিসি জানায়।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।