
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। রোববার (১২ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফ ডব্লিউ ডি ক্লাকের স্মরণানুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। এরপর থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তারপর তার করোনা পরীক্ষা করা হলে রেজাল্ট পজিটিভ আসে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, রামাফোসা করোনা টিকার ডোজ সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি আইসোলেশনে রয়েছেন এবং আগামী সপ্তাহ পর্যন্ত নিজের ওপর অর্পিত সকল দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে পালন করতে বলেছেন।
ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।